বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

নাজিরপুরে ৪০০ লিটার পেট্রোল জব্দ ও দুই ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ০৮:৪১ এএম

আপডেট: ৩০ মার্চ ২০২৬, ০৮:৪১ এএম

নাজিরপুরে ৪০০ লিটার পেট্রোল জব্দ ও দুই ব্যবসায়ীকে জরিমানা

পিরোজপুরের নাজিরপুরে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি ও অবৈধভাবে মজুদ করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে। এসময় এক ব্যবসায়ীর কাছ থেকে ৪০০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) বিকেলে উপজেলার চাঁদকাঠী ও গাওখালী বাজারে অভিযান পরিচালনা করেন নাজিরপুরের সহকারী কমিশনার (ভূমি) শপথ বৈরাগী।

 নাজিরপুর এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে চাঁদকাঠী বাজারের সারদা ফার্মেসিতে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি করার দায়ে হাসান বাহাদুর নামের এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে গাওখালী বাজারের মেসার্স শিহাব স্টোরের মালিক জিয়াউল হাসান সোহাগকে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া পেট্রোল মজুদ এবং অতিরিক্ত দামে বিক্রি করার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় তার কাছ থেকে প্রায় ৪০০ লিটার পেট্রোল জব্দ করা হয়।

অভিযান পরিচালনার সময় দেখা যায়, অভিযুক্ত তেল বিক্রেতার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বৈধ অনুমোদন ছিল না। ভ্রাম্যমাণ আদালত ভবিষ্যতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনপত্র ছাড়া তেল বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের কঠোর নির্দেশনা প্রদান করেন।

প্রশাসন পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়  জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণ ও অনিয়ম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.