বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বকশীগঞ্জের ৫ আ.লীগ ও যুবলীগ নেতার জামিন নামঞ্জুর

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ০৮:০৭ পিএম

আপডেট: ৩০ মার্চ ২০২৬, ০৮:০৭ পিএম

বকশীগঞ্জের ৫ আ.লীগ ও যুবলীগ নেতার জামিন নামঞ্জুর

জামালপুরের বকশীগঞ্জে নাশকতার মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের ৫ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (৩০ মার্চ) দুপুরে জামালপুর আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষের আইনজীবীর বিরোধীতার কারণে আদালতের বিচারক তাদের নামঞ্জুর করে কারাগারে পাঠান।

কারাগারে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আনিছুজ্জামান গামা।

আসামিরা হলেন:
বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগের আহ্বায়ক জালাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক জুয়েল হাজারী, মেরুরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াছ হোসেন, আওয়ামী লীগ নেতা মাজু মিয়া এবং যুবলীগ নেতা আরিফুর রহমান বানু।

খোঁজ নিয়ে জানা গেছে, বকশীগঞ্জ থানার একটি নাশকতার মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এই নেতা-কর্মীরা। সোমবার দুপুরে তারা জামালপুর কোর্টে হাজির হয়ে জামিনের আবেদন করলে, জজ কোর্টের পিপি আনিছুজ্জামান গামা জামিনের বিরোধিতা করেন। পরে আদালত ৫ জনের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণ করেন।

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.