সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

গাজীপুরে ইটভাটায় অভিযান, ১৪ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ০৯:১৪ এএম

আপডেট: ৩১ মার্চ ২০২৬, ০৯:১৪ এএম

গাজীপুরে ইটভাটায় অভিযান, ১৪ লাখ টাকা জরিমানা

গাজীপুর জেলার সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর এলাকায় অবস্থিত দুইটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে মোট ১৪ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। 

গতকাল সোমবার (৩০ মার্চ ২০২৬) পরিচালিত এ অভিযানে প্রতিটি ইটভাটা থেকে ৭ লাখ টাকা করে জরিমানা আদায় করা হয়।

জানা যায়, পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয় এবং সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।অভিযানে মেসার্স বি এন বি ব্রিকস এবং মেসার্স ত্রিপল এম নামক দুইটি ইটভাটাকে বায়ূদূষণসহ বিভিন্ন পরিবেশগত অপরাধে দোষী সাব্যস্ত করে এই জরিমানা ধার্য ও আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান-উল-ইসলাম। এসময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন গাজীপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ মিকাইল হোসেন।

অভিযানকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ আরেফিন বাদল এবং পরিদর্শক মোঃ রকিবুল হাসান। এছাড়া বাংলাদেশ পুলিশের একটি দল অভিযানে অংশ নিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা প্রদান করে।

পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বায়ূদূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
 

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.