বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

মৌলভীবাজারে হামের আশঙ্কা, পজিটিভ ৬

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ০৫:১২ পিএম

আপডেট: ৩১ মার্চ ২০২৬, ০৫:১২ পিএম

মৌলভীবাজারে হামের আশঙ্কা, পজিটিভ ৬

মৌলভীবাজার জেলায় হামের লক্ষণ নিয়ে বিভিন্ন হাসপাতালে ২২ জন রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে পরীক্ষা শেষে ৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে ৪ শিশু ও ২ জন পুরুষ ভর্তি রয়েছেন।

সোমবার (৩০ মার্চ) মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের লক্ষণ নিয়ে ১৬ জন রোগী আসেন। তাদের নমুনা পরীক্ষা করে ৬ জনের পজিটিভ পাওয়া গেছে। এ ছাড়া সদর হাসপাতালে সন্দেহভাজন কয়েকজনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

মৌলভীবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রণয় কান্তি দাস বলেন, “হাসপাতালে ৬ জন হাম রোগী ভর্তি আছেন। এর মধ্যে ৪ জন শিশু ও ২ জন পুরুষ রয়েছেন। আরও কয়েকজনের নমুনা পরীক্ষা করা হয়েছে, রিপোর্ট পাওয়ার পর তাদের অবস্থা জানা যাবে।”

এ বিষয়ে মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান বলেন, “জেলার বিভিন্ন হাসপাতালে সন্দেহভাজন ১৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৬ জনের পজিটিভ এসেছে। প্রতিদিন হামের লক্ষণ নিয়ে রোগী আসছেন। ঢাকা থেকে রিপোর্ট আসতে সময় লাগায় নিশ্চিত হতে দেরি হয়।”

তিনি আরও বলেন, ৫ বছরের কম বয়সী শিশুদের হামের ঝুঁকি বেশি। সর্দি-জ্বর, হাঁচি-কাশি ও শরীরে র‍্যাশ দেখা দেওয়া হামের প্রধান লক্ষণ। এসব উপসর্গ দেখা দিলে রোগীদের আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.