বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

গাইবান্ধায় জটিল রোগে আক্রান্তদের মাঝে জেলা প্রশাসকের চেক বিতরণ

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ০৫:২৩ পিএম

আপডেট: ৩১ মার্চ ২০২৬, ০৫:২৩ পিএম

গাইবান্ধায় জটিল রোগে আক্রান্তদের মাঝে জেলা প্রশাসকের চেক বিতরণ

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি গাইবান্ধার সদস্যদের মধ্যে জটিল রোগে আক্রান্তদের চিকিৎসার জন্য এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ মার্চ) জেলা প্রশাসক কার্যালয়ে চেক বিতরণ করেন প্রধান অতিথি ও সংগঠনের উপদেষ্টা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, গাইবান্ধা জেলা শাখা এই চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি জেলা শাখার সভাপতি আজাদ মো. আবু রায়হান মণ্ডল, সহ-সভাপতি খায়রুজ্জামান দুদু, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক মিয়া ও সংগঠনের সদস্যবৃন্দ।

উল্লেখ্য, এই সংগঠনের সদস্যদের চিকিৎসা, শিক্ষা, দুস্থ-অসহায়দের আর্থিক অনুদান, শীতবস্ত্র বিতরণসহ বিভিন্নভাবে সহযোগিতা করা হয়। এরই ধারাবাহিকতায় চিকিৎসাক্ষেত্রে সংগঠনের সদস্যদের ৩১ জনকে মোট ৩ লাখ ২ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.