বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ইউনিয়ন গঠনের নির্দেশ

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ০৭:১৫ পিএম

আপডেট: ৩১ মার্চ ২০২৬, ০৭:১৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ইউনিয়ন গঠনের নির্দেশ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ৬টি গ্রাম নিয়ে পাশ্ববর্তী আখাউড়া উপজেলার অধীনে “বরিশল ইউনিয়ন” নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে জারি করা এক স্মারকে এই নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়া, সদর উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) বিষয়টি নিয়ে মতামত প্রতিবেদন দিতে চিঠি দেওয়া হয়েছে।

গত ২৪ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসককে দেয়া চিঠিতে (স্মারক নং-৪৬.০০.১২০০.০১৭.৯৯.০০৩.১৭) বলা হয়, বরিশল গ্রামের বাসিন্দা কবীর আহমেদ ভূঁইয়ার আবেদনের প্রেক্ষিতে এই উদ্যোগ নেয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম সমন্বয় করে আখাউড়া উপজেলার আওতায় নতুন ইউনিয়ন গঠনের বিষয়টি বিবেচনায় আনা হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, ইউনিয়ন পরিষদ বিভক্তকরণ সংক্রান্ত ২০১৩ সালের নীতিমালা এবং পুনর্গঠন সংক্রান্ত ২০১৪ সালের নির্দেশনা অনুসরণ করে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ১১ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

গত ৩০ মার্চ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) মতামত প্রতিবেদন দিতে বলা হয়। ইউএনও সিফাত মোঃ ইসতিয়াক ভূঁইয়া চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বরিশল গ্রামের বাসিন্দা ও জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়া জানান, এলাকার মানুষের দীর্ঘদিনের চাওয়ার প্রেক্ষিতে এই আবেদন করা হয়েছে। তিনি প্রধানমন্ত্রীকে পদক্ষেপ গ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সহযোগিতার জন্য স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.