বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মুকিব

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ০৯:৩১ পিএম

আপডেট: ৩১ মার্চ ২০২৬, ০৯:৩১ পিএম

হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মুকিব

হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক, সৌদি আরব বিএনপির আহ্বায়ক ও মধ্যপ্রাচ্য বিএনপির সমন্বয়ক আলহাজ্ব আহমেদ আলী মুকিব।

মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বিভাগের উপ-সচিব খোন্দকার ফরহাদ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে হবিগঞ্জ জেলা পরিষদ এর প্রশাসক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

​দেশের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সারাদেশের ১৪টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। সেই তালিকায় হবিগঞ্জ জেলার দায়িত্ব অর্পণ করা হয়েছে বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক আহমেদ আলী মুকিবের উপর।

তিনি দীর্ঘদিন যাবৎ সৌদি আরব বিএনপির (পশ্চিমাঞ্চল) সভাপতির দায়িত্ব পালন করছেন। বর্তমানে আহ্বায়কের দায়িত্ব পালন করছেন এবং একইসাথে তিনি সমগ্র মধ্যপ্রাচ্য বিএনপির সমন্বয়কের দায়িত্বে রয়েছেন। ওয়ান ইলাভেন এর সময় থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত দীর্ঘ ১৭ বছর যাবৎ তিনি বাংলাদেশের গণতন্ত্র ও ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে পুরো মধ্যপ্রাচ্যে দলীয় নেতাকর্মীদের নিয়ে সভা, সেমিনার ও সমাবেশ করেছেন।

আহমেদ আলী মুকিব ৫ আগস্টের পরে দেশে এসে বানিয়াচং ও আজমিরীগঞ্জের জনসাধারণের সাথে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শত শত সভা ও সমাবেশ করেছেন। একইসাথে তিনি অবহেলিত বানিয়াচং ও আজমিরীগঞ্জের জনসাধারণের পাশে এসে দাঁড়িয়েছেন।

তার এই নতুন নিয়োগের খবরে হবিগঞ্জের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।

​নবনিযুক্ত হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব তার প্রতিক্রিয়া জানিয়ে বলেন, জেলা পরিষদের মাধ্যমে হবিগঞ্জ জেলাবাসীর জনসেবা ও উন্নয়নে তিনি কাজ করবেন এবং এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
 

পাবেল/হবিগঞ্জ/সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.