বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, উদ্ধার ৭

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ১০:০৩ পিএম

আপডেট: ৩১ মার্চ ২০২৬, ১০:০৩ পিএম

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, উদ্ধার ৭

কক্সবাজারের টেকনাফ উপজেলার দক্ষিণ লম্বরী পাড়ার এক বাড়ি থেকে নারী-শিশুসহ সাতজনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। কোস্টগার্ডের দাবি, বাড়িটি মানব পাচারকারীদের আস্তানা। সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে ওই সাতজনকে সেখানে আনা হয়।

সোমবার (৩০ মার্চ) বিকেলে বাড়িটিতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়েছে।

কোস্টগার্ড জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশে নেওয়ার প্রলোভন দেখিয়ে ওই সাতজনকে টেকনাফের আস্তানাটিতে নিয়ে আসে।

আরও জানানো হয়েছে, সেখান থেকে তাদের সাগরপথে মালয়েশিয়া নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। তবে এর আগেই কোস্টগার্ডের অভিযানে তাদের উদ্ধার করা হয়েছে। তবে অভিযান টের পেয়ে পাচারকারী দলের সদস্যরা পালিয়ে গেছেন।

শাহীন/কক্সবাজার/সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, উদ্ধার ৭ | The Daily Adin