বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

কুমিল্লায় বাসচাপায় দুই অটোরিকশা যাত্রী নিহত

প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ০২:০০ পিএম

আপডেট: ০১ এপ্রিল ২০২৬, ০২:০১ পিএম

কুমিল্লায় বাসচাপায় দুই অটোরিকশা যাত্রী নিহত

কুমিল্লার দাউদকান্দিতে অজ্ঞাত বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে। 

বুধবার (১ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার বারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকার সরকারপুর গ্রামের অটোরিকশা যাত্রী আব্দুল বারেক (৫৩), একই গ্রামের মো. মোস্তফা (৫২)। তাদের লাশ উদ্ধার করে দাউদকান্দি হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। 

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার বাসচাপায় দুই অটোরিকশা যাত্রী নিহত হওয়ার বিসয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে বারপাড়া এলাকায় অজ্ঞাত বাস একটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা দুর্ঘটনা কবলিত অটোরিকশা উদ্ধার করেছি। ঘাতক বাস শনাক্তের চেষ্টা চলছে।
 

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.