বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

শরীয়তপুরে ৭ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ০২:৪০ পিএম

আপডেট: ০১ এপ্রিল ২০২৬, ০২:৪০ পিএম

শরীয়তপুরে ৭ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাজারে অবৈধভাবে ডিজেল মজুতের অভিযোগে এক ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় সাত হাজার লিটার ডিজেল জব্দ করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (রাত) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকী দাসের নেতৃত্বে পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোজেশ্বর বাজারের ব্যবসায়ী জুয়েল সরদারের ঘর থেকে বিপুল পরিমাণ ডিজেল উদ্ধার করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পদ্মা পেট্রোলিয়ামের বরিশাল ডিপো থেকে একটি ট্যাংকলরিতে করে সাত হাজার লিটার ডিজেল ঝালকাঠির এক ব্যবসায়ীর কাছে পাঠানো হচ্ছিল। তবে নির্ধারিত গন্তব্যে না নিয়ে সেই ডিজেল নড়িয়ার ভোজেশ্বর বাজারে এনে মজুত করা হয়। খবর পেয়ে প্রশাসন তাৎক্ষণিক অভিযান চালিয়ে ডিজেল জব্দ করে।
অভিযান চলাকালে জুয়েল সরদার অবৈধভাবে ডিজেল মজুতের বিষয়টি স্বীকার করেন। পরবর্তীতে পেট্রোলিয়াম আইন অনুযায়ী তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস জানান, দেশে চলমান ডিজেল সংকটের মধ্যে লাইসেন্সবিহীনভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। জব্দ করা ডিজেল উন্মুক্ত নিলামের মাধ্যমে কৃষকদের কাছে বিক্রি করা হবে এবং প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

এদিকে অভিযুক্ত ব্যবসায়ী জুয়েল সরদার দাবি করেন, কৃষকদের চাহিদা মেটাতে তিনি বিভিন্ন স্থান থেকে সার, বীজ ও ডিজেল সংগ্রহ করে থাকেন। সংকটের কারণে তিনি বরিশাল ডিপো থেকে ডিজেল সংগ্রহ করেছিলেন, তবে এভাবে সংগ্রহ করা আইনত দণ্ডনীয়—তা তিনি অবগত ছিলেন না।
 

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.