বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

হবিগঞ্জে বজ্রপাতে নিহত ১

প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পিএম

আপডেট: ০১ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পিএম

হবিগঞ্জে বজ্রপাতে নিহত ১

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার সকালে উপজেলার পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের ছোট ভাকৈর গ্রামের শৈলাগড় হাওরে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি ছোট ভাকৈর গ্রামের ফরাছ মিয়া (৪৮)। বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

গুরুতর আহত হয়েছেন একই গ্রামের সামশুল মিয়া (২০), হাফিজুর রহমান (৫০) এবং জাহেদ মিয়া। তাদের অবস্থার অবনতি হলে দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ বৃষ্টি শুরু হলে হাওরে অবস্থানরতরা বিপাকে পড়েন। এ সময় বিকট শব্দে বজ্রপাত হলে তারা এতে আহত হন। পরে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

আকস্মিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোনায়েম মিয়া জানান, বজ্রপাতে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.