সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ভোলায় অবৈধভাবে মজুদ করা প্রায় ৬ হাজার লিটার ডিজেল জব্দ

প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ০৪:৪০ পিএম

আপডেট: ০১ এপ্রিল ২০২৬, ০৪:৪০ পিএম

ভোলায় অবৈধভাবে মজুদ করা প্রায় ৬ হাজার লিটার ডিজেল জব্দ

ভোলার বিসিক শিল্প নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুদ করা প্রায় ৬ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুই প্রতিষ্ঠানের মালিককে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইয়েদ মাহমুদ বুলবুলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিসিক শিল্প নগরীর মেসার্স খান ফ্লাওয়ারে অভিযান চালিয়ে দুটি পানির ট্যাংক ও আটটি ড্রামে রাখা ৫ হাজার ৯৭৪ লিটার ডিজেল জব্দ করা হয়। এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিক জামাল খানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়, অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

পরে একই এলাকায় তৃষ্ণা বেকারি নামের আরেকটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় ২ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। অবৈধভাবে জ্বালানি মজুদ করার দায়ে প্রতিষ্ঠানের মালিক মো. জুয়েলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযান চলাকালে কিছু কর্মী হট্টগোল সৃষ্টি করলে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে ভ্রাম্যমাণ আদালত জানিয়েছে।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.