বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

নারায়ণগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মান্নান

প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ পিএম

আপডেট: ০১ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ পিএম

নারায়ণগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মান্নান

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ কমানো ও সবুজায়ন বৃদ্ধি করতে সরকার যে উদ্যোগ নিয়েছে তা বাস্তবায়িত হলে, দেশে পরিবেশগত উন্নয়ন ত্বরান্বিত হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ পাবে।”

বুধবার (১ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় কাঁচপুর সেতুর পূর্ব ঢালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আজহারুল ইসলাম মান্নান বলেন, “কাঁচপুর সেতু ও আশপাশে সবসময় যানজট লেগে থাকে। হাইওয়ে পুলিশ কী কাজ করে, আমি নিজেই দেখতে পাই না। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দখল করে বিভিন্ন পরিবহনের টিকেট কাউন্টার ও ফুটপাত দোকানপাট গড়ে উঠেছে। এর ফলে যানজট সৃষ্টি হচ্ছে।”

তিনি আরও বলেন, “হাইওয়ে পুলিশ আমাদের নারায়ণগঞ্জ জেলা পুলিশের আওতায় নয়। তাই যানজট নিরসনে হাইওয়ে পুলিশ যদি কাজ না করে, আমরা জেলা পুলিশের সহায়তায় নিজেই প্রয়োজনীয় ব্যবস্থা নেব। পাশাপাশি সকল পরিবহন টিকিট কাউন্টার মহাসড়কের পাশ থেকে দ্রুত নতুন যে বাস টার্মিনাল নির্মাণ হচ্ছে, সেখানে সরিয়ে নিতে হবে।”

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে সংসদ সদস্য বলেন, “আমরা যেসব বৃক্ষ রোপণ করছি, তা যেন কোনো অবস্থাতেই কেউ নষ্ট করতে না পারে, সেদিকে সবাই লক্ষ্য রাখবেন।”

উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম, উপবিভাগীয় প্রকৌশলী আহসান উল্লাহ মজুমদার, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.