গাজীপুরের টঙ্গীতে দাম্পত্য কলহের জেরে স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন স্ত্রী তানজিনা আক্তার ঝিনুক (২৫)। আহত স্বামীর নাম রকি।
বুধবার (১ এপ্রিল) টঙ্গী পূর্ব থানাধীন মরকুন পূর্বপাড়া এলাকায় চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামীর চারিত্রিক অবনতি ও পরকীয়ায় জড়িত থাকার অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। ঘটনার রাতে পুনরায় কথা কাটাকাটির একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ ধারালো ছুরি দিয়ে কেটে দেন ঝিনুক। পরে অভিযুক্ত স্ত্রী রক্তমাখা ছুরিসহ টঙ্গী পূর্ব থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রকিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
টঙ্গী পূর্ব থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযুক্তকে হেফাজতে নেয়। রক্তমাখা ছুরি আলামত হিসেবে জব্দ করা হয়েছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া শেষে আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।
শাহীন/গাজীপুর মহানগর/অই


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









