বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

শেরপুরে ট্রাংকের ভেতর থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ০৮:০৩ পিএম

আপডেট: ০১ এপ্রিল ২০২৬, ০৮:০৩ পিএম

শেরপুরে ট্রাংকের ভেতর থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

শেরপুরের শ্রীবরদীতে রাস্তার পাশে ফেলে যাওয়া ট্রাংকের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (১ এপ্রিল) সকালে শ্রীবরদী পৌর শহরের তাতীহাটি নয়াপাড়া এলাকার ঢালিবাড়ি মোড়ে ফেলে যাওয়া ট্রাংক থেকে এ লাশ উদ্ধার করা হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে একটি নীল রংয়ের পিকআপ ভ্যান থেকে কে বা কারা একটি তালাবদ্ধ ট্রাংক (কাপড় রাখার স্টিলের বাক্স) নামিয়ে রেখে চলে যায়। এ ট্রাংক নিয়ে স্থানীয়দের মাঝে কৌতুহল সৃষ্টি হয়। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শ্রীবরদী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাংকের তালা ভেঙে অজ্ঞাতপরিচয় নারীর অর্ধগলিত লাশ দেখতে পায়। তবে লাশটি অর্ধগলিত হওয়ায় চেহারা বোঝা যায়নি। লাশটি বিছানার তোশক ও প্লাস্টিকের বস্তা দিয়ে মোড়ানো অবস্থায় ট্রাংকের ভেতরে রাখা ছিল। 

পুলিশের ধারণা, কয়েকদিন আগে ওই নারীকে হত্যা করে লাশটি ট্রাংকে ভরে রাখা হয়েছিল।

স্থানীয় বিনা বেগম বলেন, “সকালে একটি নীল রংয়ের পিকআপ ভ্যান থেকে কয়েকজন ব্যক্তি ট্রাংকটি এখানে নামায়। তাদের জিজ্ঞেস করলে বলে, ‘পরে এসে ট্রাংক নিয়ে যাবো।’ আমি তাদের চিনিও না। তারা এদিকের লোক না।”

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এখনো লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শাকির/শেরপুর/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.