বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

হবিগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব গ্রহন করলেন মুকিব

প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ০৮:১৪ পিএম

আপডেট: ০১ এপ্রিল ২০২৬, ০৮:১৪ পিএম

হবিগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব গ্রহন করলেন মুকিব

হবিগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক, বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আহমেদ আলী মুকিব দায়িত্ব গ্রহন করেছেন। বুধবার (১ এপ্রিল) দুপুর ১২ টায় জেলা প্রশাসক (জেলা পরিষদের প্রশাসকের দায়িত্বে) আবুল হাসনাত মোহাম্মদ আরেফিনের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অরুনকৃষ্ণ পাল, সহকারী প্রকৌশলী সজিব আহমেদ এবং জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার নাসিম হাসান প্রমুখ।

দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব জানান, জেলা পরিষদের মাধ্যমে তিনি হবিগঞ্জ জেলাবাসীর জনসেবা ও উন্নয়নে কাজ করবেন। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকারের বিভাগের উপসচিব খোন্দকার ফরহাদ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়।

দেশের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে গত মঙ্গলবার (৩১ মার্চ) দ্বিতীয় দফায় সারাদেশের আরও ১৪টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। সেই তালিকায় হবিগঞ্জ জেলার দায়িত্ব অর্পণ করা হয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এর অত্যন্ত ঘনিষ্ঠজন, হিসেবে পরিচিত বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক, বানিয়াচং-আজমিরীগঞ্জের মাটি ও মানুষের নেতা আহমেদ আলী মুকিবের উপর।

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.