বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ০৮:২৮ পিএম

আপডেট: ০১ এপ্রিল ২০২৬, ০৮:২৮ পিএম

পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

‘চলো করি বৃক্ষরোপণ, গড়ে তুলি সবুজ ভবন’ প্রতিপাদ্যে পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। সরকারের জাতীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসন ও সড়ক বিভাগ যৌথভাবে এ উদ্যোগ বাস্তবায়ন করছে।

বুধবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় পিরোজপুরের বেকুটিয়া ব্রিজ টোল প্লাজা সংলগ্ন এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু সাঈদ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।

এ সময় পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের উপ-প্রকৌশলী টি. এম. রাজিমুল আলীম রাজু, জেলা বিএনপির সদস্য সচিব এস. এম. সাইদুল ইসলাম কিসমত, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ইকবাল কবির, কৃষি বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক মো. মুনিরুজ্জামান নাসিম আলী, জেলা কৃষক দলের সভাপতি নাসিরউদ্দিন বাচ্চুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিএনপির ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পিরোজপুর সড়ক বিভাগ জানিয়েছে, আগামী ৫ বছরে সড়ক বিভাগের আওতাধীন সড়কের দুই পাশে প্রতি বছর ২ হাজার করে মোট ১০ হাজার বৃক্ষ রোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে সড়কের পাশের ফাঁকা জায়গায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.