বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

সিলেটে আরও ১৩ শিশুর শরীরে হাম শনাক্ত

প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ পিএম

আপডেট: ০১ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ পিএম

সিলেটে আরও ১৩ শিশুর শরীরে হাম শনাক্ত

সিলেটে আরও ১৩ শিশুর দেহে হাম শনাক্ত হয়েছে। তাদের সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে বর্তমানে ২৯ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

বুধবার (১ এপ্রিল) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আজ নতুন করে ১৩ জন হাসপাতালে এসেছে। তারা সবাই শিশু। বর্তমানে হাম নিয়ে হাসপাতালে ২৯ জন চিকিৎসাধীন, এবং ২৫ জন শিশু ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

আরএমও আরও বলেন, “সিলেটে হামে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত কেউ মারা যায়নি। এটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। বিশেষ করে শিশুদের জন্য এটি বেশি ঝুঁকিপূর্ণ। তাই দ্রুত চিকিৎসা গ্রহণ এবং সচেতনতা বাড়ানো জরুরি।”

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.