বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

রাজশাহী মহাসড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ পিএম

আপডেট: ০১ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ পিএম

রাজশাহী মহাসড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে ‘৫ বছরে ২৫ কোটি’ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর।

বুধবার (১ এপ্রিল) দুপুরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের দরগাপাড়া মোড়ে জেলা প্রশাসক আফিয়া আখতার গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী দিনে মহাসড়কের পাশে শতাধিক জারুল, মেহগনি, আম, জাম, কাঞ্চন, পলাশ ও নিম গাছের চারা লাগানো হয়।

সড়ক ও জনপথ অধিদপ্তরের বৃক্ষপালন বিভাগ জানিয়েছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরে দেশব্যাপী ব্যাপক পরিসরে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় রাজশাহী সড়ক ও জনপথের অধীনস্থ ২৬টি জেলার মোট ১০০ কিলোমিটার সড়কে ২ লাখ ৪০ হাজার বনজ, ফলজ ও ঔষধি গাছ রোপণ করা হবে। বুধবার ১০০টি গাছ রোপণের মধ্য দিয়ে এই বৃহৎ কর্মযজ্ঞের প্রথম ধাপ শুরু হলো। সওজ সংশ্লিষ্টরা জানিয়েছেন, দরপত্র বা টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে আসন্ন বর্ষা মৌসুমে মহাসড়কের দুপাশে বাকি গাছগুলো লাগানোর মূল কাজ সম্পন্ন করা হবে।

সবুজ/রাজশাহী/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.