নাটোরের গুরুদাসপুরে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রান্নার গ্যাস বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে পৌর সদর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার আব্দুল মতিনের দোকানে অভিযান চালানো হয়। এ সময় দেখা যায়, সরকার নির্ধারিত ১,৩৪১ টাকার ১২ কেজি গ্যাস সিলিন্ডার ২,০০০ টাকায় বিক্রি করা হচ্ছিল।
এ ঘটনায় ভোক্তা অধিকার আইন অনুযায়ী ব্যবসায়ী আব্দুল মতিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো অসাধু ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত দামে বিক্রি করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









