বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

নগর উন্নয়নে সড়ক দখলমুক্ত ও ৩২ খাল খননের পরিকল্পনা: নাসিক প্রশাসক

প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ১০:৩২ পিএম

আপডেট: ০১ এপ্রিল ২০২৬, ১০:৩২ পিএম

নগর উন্নয়নে সড়ক দখলমুক্ত ও ৩২ খাল খননের পরিকল্পনা: নাসিক প্রশাসক

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নগরীকে নতুনভাবে গড়ে তোলার ঘোষণা দিয়ে জানিয়েছেন, সড়ক দখলমুক্ত করা, যানজট নিরসন এবং ৩২টি খাল পুনঃখনন করে দখলমুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিটির বন্দর উপজেলার কদম রসুল কার্যালয়ে প্রথম কার্যদিবস শেষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সাখাওয়াত হোসেন খান বলেন, শিল্পসমৃদ্ধ ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ আজ নানা সমস্যায় জর্জরিত। দায়িত্ব গ্রহণের পর শহরকে অপরিচ্ছন্ন, বিশৃঙ্খল ও পরিকল্পনাহীন অবস্থায় পেয়েছি। এই অবস্থা থেকে উত্তরণে প্রথমেই সড়ক দখলমুক্ত করা এবং যানজট নিরসনকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

তিনি জানান, সিটি করপোরেশনের আওতায় থাকা ৩২টি খাল বর্তমানে তাদের স্বাভাবিক অবস্থা হারিয়েছে। এসব খাল পুনঃখনন, পরিষ্কার-পরিচ্ছন্ন করা এবং দখলমুক্ত করতে কার্যক্রম হাতে নেওয়া হবে।

পানিসংকট প্রসঙ্গে তিনি বলেন, পুরনো ও নষ্ট পাইপলাইনের কারণে নগরবাসী সুপেয় পানির সংকটে ভুগছে। এ সমস্যা সমাধানে পুরনো পাইপলাইন পরিবর্তন, নতুন পাম্প স্থাপন এবং ভবিষ্যতে মেঘনা নদী থেকে পানি এনে সরবরাহের একটি বৃহৎ প্রকল্প গ্রহণের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, ভাঙাচোরা সড়ক দ্রুত সংস্কার করা হবে এবং যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বাড়াতে পর্যায়ক্রমে নতুন খেলার মাঠ তৈরির পরিকল্পনাও রয়েছে।

সমাজে শৃঙ্খলা ও সম্প্রীতি ফিরিয়ে আনতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে স্থানীয় প্রশাসন সক্রিয় ভূমিকা পালন করবে।

এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূর কুতুবুল আলম, সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা, শাহেনশাহ আহমেদ, সুলতান আহমদেসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

জাকির/নারায়ণগঞ্জ/সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.