সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার

প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ১২:৩৮ পিএম

আপডেট: ০২ এপ্রিল ২০২৬, ১২:৩৮ পিএম

বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার

যশোরের বেনাপোলে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি সদস্যদের অভিযানে পরিত্যাক্ত ২কেজি ৮শো গ্রাম বিষ্ফোরক পাউডার উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া বিষ্ফোরক দ্রব্যের সিজার মূল্য ৭লাখ টাকা।

বৃহষ্পতিবার ( ২ এপ্রিল) রাতে বেনাপোল পোর্টথানাধীন বড় আঁচড়া গ্রামের সোবাহানের বাড়ির নিকট পাঁকা রাস্তার উপর হতে বিষ্ফোরক পাউডার উদ্ধার হয়। যশোর ৪৯ বিজিবি

ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বিজিবি কর্তৃক বিষ্ফোরক পাউডার উদ্ধারের সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকর্মীদের জানান, বেনাপোল বিওপির একটি টহল দল বড়আঁচড়া গ্রামের পাঁকা রাস্তার উপর হতে ১,৪০০গ্রাম ওজনের বিষ্ফোরক পাউডার ও ১ কেজি ৪০০গ্রাম পটাশ মালিক বিহীন অবস্থায় উদ্ধার পূর্বক জব্দ করেছে।

উদ্ধার হওয়া বিষ্ফোরক পাউডার বেনাপোল পোর্টথানায় হস্তান্তর করা হয়েছে এবং এ সংক্রান্তে থানায় মামলা হয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে ভারত হতে চোরাচালানীরা বিষ্ফোরক পাউডার এনে বিজিবির উপস্থিতি আঁচ করতে পেরে বিষ্ফোরক দ্রব্য ফেলে পালিয়ে গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.