কুষ্টিয়ার দৌলতপুরে দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় মর্জিনা খাতুন (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ সেন্টার মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মর্জিনা খাতুন ওই এলাকার জিল্লুর রহমানের স্ত্রী।
স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনরা জানান, সকালে বাড়ির সামনের রাস্তায় হাঁটছিলেন মর্জিনা খাতুন। এসময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি সড়কের ওপর আছড়ে পড়েন এবং মাথায় প্রচণ্ড আঘাত পান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে হেফাজতে নিয়েছে। ঘাতক মোটরসাইকেল ও চালককে শনাক্ত করার চেষ্টা চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









