সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

জামালপুরে বেয়াইয়ের হাতে বেয়াই খুন, আটক ৬

প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ০৭:১১ পিএম

আপডেট: ০২ এপ্রিল ২০২৬, ০৭:১১ পিএম

জামালপুরে বেয়াইয়ের হাতে বেয়াই খুন, আটক ৬

জামালপুর সদর উপজেলার গোপালপুরে পারিবারিক বিবাদের জেরে ছেলের শ্বশুর, শাশুড়ি, শ্যালক, শ্যালিকাসহ আত্মীয়দের বিরুদ্ধে ছেলের বাবা আব্দুল হাকিম (৫০)কে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

পুলিশ জানায়, বুধবার (১ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার ঝাওলা গোপালপুরে এ ঘটনা ঘটে। ঘটনার পর ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের কোচনধরা গ্রামের আব্দুল কাদের (৬০), তার স্ত্রী রেখা বেগম (৪৮), মেয়ে কামরুন্নাহার (৩০), ছেলে রিফাত হোসেন (২৩), ছোট মেয়ে কেয়া আক্তার (২০) এবং আব্দুল কাদেরের আরেক আত্মীয় গোলাম মোস্তফা (৫৫)।

জানা গেছে, পাঁচ বছর আগে নরুন্দি কোচনধরার আব্দুল কাদেরের মেয়ের সঙ্গে ঝাওলা গোপালপুরের আব্দুল হাকিমের ছেলে শামীমের বিয়ে হয়। সংসারে বনিবনা না থাকার কারণে প্রায়ই দ্বন্দ্ব দেখা দিত। বুধবার রাতে আব্দুল হাকিমের বাড়িতে পারিবারিক সালিস বসে। এতে ছেলে শামীমের শ্বশুরবাড়ির লোকজন অংশ নেন। সালিস চলাকালীন দুই পক্ষের কথা কাটাকাটির একপর্যায়ে আব্দুল কাদের, শাশুড়ি রেখা বেগম, শ্যালক রিফাত হোসেনসহ বাকিরা আব্দুল হাকিমকে মাটিতে ফেলে মারধর শুরু করেন।

গুরুতর আহত অবস্থায় তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জামালপুর সদর থানার ওসি (তদন্ত) এস.এম. নূর মোহাম্মদ বলেন, নিহতের স্ত্রী শাহানাজ পারভীন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে এবং আসামিদের আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.