বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ০৭:১৫ পিএম

আপডেট: ০২ এপ্রিল ২০২৬, ০৭:১৫ পিএম

ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

ময়মনসিংহের গৌরীপুরে দ্রুতগতির একটি মাছবাহী ট্রাকের ধাক্কায় বাবুল (৪৫) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গৌরীপুর উপজেলার রামগোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল ওই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ময়মনসিংহ থেকে ঈশ্বরগঞ্জ অভিমুখী তেলাপিয়া মাছভর্তি একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনের অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাবুল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুপুরে নিহতের মরদেহ গ্রামে পৌঁছালে এলাকায় শোক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ঘাতক ট্রাকচালকের বিচার এবং নিরাপদ সড়কের দাবিতে কিছু সময় ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে। অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.