লালমনিরহাটে ফরিদুল ইসলাম পিপলুকে সভাপতি ও আবু আলম কারেনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট বুড়িমারী স্থলবন্দর শ্রমিক কল্যাণ উপ-কমিটি ঘোষণা করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২ এপ্রিল) লালমনিরহাট জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি জালাল উদ্দিন ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম স্বাক্ষরিতভাবে এ উপ-কমিটি ঘোষণা করেন।
এর আগে গত ২৫ মার্চ লালমনিরহাট জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়, মিশন মোড়ে সকাল ১১টায় এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচনা শেষে কার্যকরী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক ২১ সদস্যবিশিষ্ট বুড়িমারী স্থলবন্দর শ্রমিক কল্যাণ উপ-কমিটির অনুমোদন প্রদান করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সহ-সভাপতি দিবার উদ্দিন, সহ-সভাপতি নুর নবী মোহাম্মদ, সহ-সম্পাদক মানিক ইসলাম, সহ-সম্পাদক আবু আলম, অর্থ সম্পাদক মানিক হোসেন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, সড়ক সম্পাদক-১ অলিয়ার রহমান ওলু, সড়ক সম্পাদক-২ হাসানুর ইসলাম, দপ্তর সম্পাদক হাসানুজ্জামান হাসান, প্রচার সম্পাদক ফারুক ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক শহিদুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মিঠুন ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মাহাবুল ইসলাম, কার্যকরী সদস্য মমিনুর ইসলাম, কার্যকরী সদস্য ফরিদুল ইসলাম, কার্যকরী সদস্য নুর ইসলাম, কার্যকরী সদস্য ইয়ামিন ইসলাম, কার্যকরী সদস্য হাফিজুল ইসলাম টিটু।
বুড়িমারী স্থলবন্দরের শ্রমিকদের বিভিন্ন সমস্যা, সভা ও মতবিনিময় সভায় এই কমিটির নেতারা নেতৃত্ব দিয়ে আসছেন। শ্রমিক ইউনিয়নের এই উপ-কমিটি সাধারণত প্রতি এক বছর অন্তর নির্বাচিত বা গঠিত হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









