সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

গাজীপুরে বিদেশি মদ উদ্ধার, প্রাইভেটকার জব্দ

প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পিএম

আপডেট: ০৩ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পিএম

গাজীপুরে বিদেশি মদ উদ্ধার, প্রাইভেটকার জব্দ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৯৩ বোতল অবৈধ বিদেশি মদ ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করেছে র‌্যাব-১।

শুক্রবার (৩ এপ্রিল) গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে র‍্যাব জানায়, বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে র‌্যাব-১ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ময়মনসিংহ থেকে একটি প্রাইভেটকারযোগে অবৈধ বিদেশি মদের বড় চালান গাজীপুর চৌরাস্তার দিকে আনা হচ্ছে।

এ তথ্যের ভিত্তিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গেট সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি চেকপোস্ট বসানো হয়। এ সময় সন্দেহভাজন প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে গাড়িটির পিছনের বক্সে অত্যন্ত সুকৌশলে রাখা ৪টি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে মোট ৯৩ বোতল অবৈধ বিদেশি মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

তবে অভিযানের সময় মাদক বহনের সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানায় র‌্যাব।

উদ্ধারকৃত আলামত ও পলাতক আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, জব্দকৃত মাদক ও প্রাইভেটকারের বিষয়ে আইনগত পদক্ষেপ চলমান রয়েছে। 

শাহীন/গাজীপুর মহানগর/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.