বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ভোলার চন্দ্র প্রসাদ রাস্তার বেহাল দশা, দুর্ভোগে প্রায় ১২ হাজার মানুষ

প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ০২:১২ পিএম

আপডেট: ০৪ এপ্রিল ২০২৬, ০২:১২ পিএম

ভোলার চন্দ্র প্রসাদ রাস্তার বেহাল দশা, দুর্ভোগে প্রায় ১২ হাজার মানুষ

ভোলা সদর উপজেলার ১০ নং ভেলুমিয়া ইউনিয়নের চন্দ্র প্রসাদ ৪ নং ওয়ার্ডে প্রায়  ৫০০ মিটার সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, প্রায় ৪/৫ বছর আগে স্থানীয়রা নিজ উদ্যোগে রাস্তাটি কোন রকম সংস্কার করেন ,এ সড়কটি এরপর আর কোনো সংস্কার করা হয়নি।

তথ্যসূত্রে জানা যায়, শব্দর আলী খান বাড়ির দরজা থেকে ১৪৫ নং পশ্চিম উত্তর চন্দ্র প্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়  পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন প্রায় ১০ থেকে ১২ হাজার মানুষ চলাচল করেন। 

এছাড়াও এখানে রয়েছে, ১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩ টি নূরানী মাদ্রাসা, তিনটি মসজিদ,সহ একাধিক প্রতিষ্ঠান।

সড়কটির দ্রুত সংস্কারের দাবিতে শনিবার  ( ৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে এলাকাবাসীর উদ্যোগে একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে  প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধন বক্তব্যে, পশ্চিম উত্তর চন্দ্র প্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মোঃ হেমায়েত, চন্দ্র প্রসাদ জামে মসজিদের সভাপতি মোঃ জামাল,রাকিব, আরিফসহ স্থানীয়রা বলেন, বর্ষা মৌসুমে সড়কটিতে পানি জমে চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। 

এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা স্কুলে যেতে গিয়ে প্রায়ই পড়ে গিয়ে বই-খাতা ও পোশাক নষ্ট করে। আবার শুকনো মৌসুমেও সড়কের বেহাল অবস্থার কারণে রিকশা বা অন্য যানবাহন চলাচল করতে পারে না। ফলে অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে এলাকাবাসীকে চরম ভোগান্তির শিকার হতে হয়।

এলাকাবাসীর দাবি অতি দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.