শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

২০ হাজার কি.মি. খাল খনন করবে সরকার: বিমানমন্ত্রী

প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ০৭:২৭ পিএম

আপডেট: ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৩২ পিএম

২০ হাজার কি.মি. খাল খনন করবে সরকার: বিমানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন কাজ শেষ করবেন।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের ছনকা বাজার ভায়া রাজৈর সড়কে ধলেশ্বরী নদীর উপর ৩ শত ৩৬.৪ মিটার রাজৈয় সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, আগামী স্লটে মানিকগঞ্জ জেলায় ফ্যামিলি কার্ডের কাজ শুরু হবে। পহেলা বৈশাখে কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, এ ব্রিজের কাজ শেষ হলে জেলার সাটুরিয়া-দৌলতপুর উপজেলার যোগাযোগ ব্যবস্থা ব্যাপক পরিবর্তন হবে। এ নদীর অন্য স্থানে সেতুর প্রয়োজনীয়তা রয়েছে পর্যায়ক্রমে সেখানেও সেতু তৈরি করা হবে।

দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনারা উন্নয়ন কাজে নিজেরদের কিংবা আত্মীয়দের জন্য কোন তদবির করবেন না। যার ভাল কাজ করার অভিজ্ঞতা আছে, তাদের কাজ করতে দিন। কাজের মান নিয়ে তদারকি করুন। কাজ যাতে শত ভাগ সুন্দর মত শেষ হয়।

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মানিকগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মাদ আলী, মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন (পিপিএম-সেবা), মানিকগঞ্জ এলজিডির নির্বাহী প্রকৌশলী এস. এম. লুৎফর রহমান, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, সাধারণ সম্পাদক আবুল বাশার সরকারসহ আরও অনেকেই।

এসময় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া থানার ওসি তদন্ত আসাদ্জ্জুামানসহ বিভিন্ন দপ্তর প্রধান ও জেলা এবং সাটুরিয়া উপজেলা বিএনপির বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য এ সেতুটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাস্তাবায়ন করছে।

বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এর আগে উপজেলা প্রশাসনের সাথে উন্নয়ন অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন।

তিনি বিভিন্ন কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রীর সাথে আমরা গভীর রাত পর্যন্ত কাজ করে যাচ্ছি। তাহলে আপনারা কেন সময়মত অফিসে আসতে পারবেন না। সাটুরিয়াকে কিভাবে দীর্ঘ, স্বল্প মেয়াদি কাজ করে উন্নয়ন করা যায়, তা লিখিত আকারে পাঠাবেন। এসময় তিনি মহিলা, যুব, কৃষি বিভাগের সমস্যা নিয়ে দপ্তর প্রধানদের বক্তব্য শুনেন। পরে তার সমাধান দেন।

সভা শেষে সম্প্রতি উপজেলার দরগ্রামে আগুনে পুড়ে যাওয়া ১৩ জন ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ বিতরণ করেন। তাছাড়া বরাইদে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এক ইমামকেও নগদ অর্থ প্রধান করেন।

জালাল/দৌলতপুর/সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.