রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

রাজাপুরে যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ১০:২০ পিএম

আপডেট: ০৪ এপ্রিল ২০২৬, ১০:২০ পিএম

রাজাপুরে যুবককে কুপিয়ে হত্যা

ঝালকাঠির রাজাপুরে মো. মিলন হাওলাদার (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার পশ্চিম আদাখোলা ঈদগাহ মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. মিলন হাওলাদার ওই এলাকার তৈয়ব আলী হাওলাদারের ছেলে।

স্বজনদের অভিযোগ, মিলন হাওলাদারের সঙ্গে তার স্ত্রী রোজিনা এবং শ্বশুরবাড়ির সদস্যদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার ওই বিরোধ মীমাংসার কথা ছিল। এদিন দুপুরে দাওয়াতে যাওয়ার পথে ঈদগাহ মসজিদ এলাকায় পৌঁছালে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

নিহতের পরিবারের দাবি, মিলনের শ্বশুর আউয়াল, শ্যালক মাসুম, রহিম ও রুবেল পরিকল্পিতভাবে এ হামলা চালিয়ে তাকে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মিলনকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নিহতের স্ত্রী রোজিনা দাবি করেন, মিলনের সঙ্গে অনেকের শত্রুতা ছিল এবং তার পরিবারের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত নয়।

রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. খালিদ হোসেন জানান, হাসপাতালে আনার আগেই মিলনের মৃত্যু হয়েছে। তার শরীরে গভীর আঘাতের চিহ্ন রয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আমিনুল/ঝালকাঠি/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.