রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ১০:৩৮ পিএম

আপডেট: ০৪ এপ্রিল ২০২৬, ১০:৩৮ পিএম

খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

খুলনার আড়ংঘাটা থানা এলাকায় চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (৪ এপ্রিল) ভোরে আড়ংঘাটা থানার লতার মোড় গাছতলা মন্দির সংলগ্ন রেললাইনের পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভোর ৪টার দিকে দিদার সরদার নামের ওই ব্যক্তিকে ঘেরের মাছ চুরির সন্দেহে আটক করে স্থানীয়রা। পরে দীর্ঘ সময় আটকে রেখে তাকে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। সকাল ৯টার দিকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত দিদার সরদার গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আরকান্দি গ্রামের বিনু সরদারের ছেলে। তিনি নগরীর দৌলতপুর মধ্যডাঙ্গা এলাকায় বসবাস করতেন।

আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ শাহ জাহান আহমেদ জানান, মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। নিহতের পরিবারের সদস্যরা এলে হত্যা মামলা করা হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দোলন/খুলনা/সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.