রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

বাকেরগঞ্জে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ০১:৪৫ পিএম

আপডেট: ০৫ এপ্রিল ২০২৬, ০১:৪৫ পিএম

বাকেরগঞ্জে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বরিশাল বিভাগেও শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬। রবিবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বাকেরগঞ্জ উপজেলার দুধলমৌ এলাকায় নাজিম মৃধার বাড়ির সংলগ্ন অস্থায়ী টিকাকেন্দ্রে এই টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।

টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা জিয়া উদ্দিন হায়দার। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, দেশে পর্যাপ্ত পরিমাণ হাম-রুবেলা টিকা মজুদ রয়েছে। প্রাথমিকভাবে গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে টিকাদান কার্যক্রম শুরু করা হয়েছে এবং পর্যায়ক্রমে সারাদেশে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। তিনি হাম-রুবেলা নিয়ে আতঙ্কিত না হয়ে অভিভাবকদের সচেতন হওয়ার এবং নির্ধারিত সময়ে শিশুদের টিকা দেওয়ার আহ্বান জানান।

উদ্বোধনের পরপরই টিকাকেন্দ্রে শিশুদের টিকা প্রদান শুরু হয়। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বরিশাল বিভাগের চারটি উপজেলায় বর্তমানে এই টিকাদান কার্যক্রম চালু রয়েছে এবং পর্যায়ক্রমে অন্যান্য উপজেলাতেও চালু করা হবে।

এদিকে বরিশাল স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ৪ এপ্রিল পর্যন্ত হাম রোগে বিভাগে চারজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত বিভাগের ছয় জেলার বিভিন্ন হাসপাতালে মোট ৪৮৫ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ২৮১ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৬১২ জন বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

স্বাস্থ্য বিভাগ আরও জানায়, হাম-রুবেলার সংক্রমণ রোধে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে এবং অভিভাবকদের নির্ধারিত টিকাকেন্দ্রে শিশুদের নিয়ে এসে টিকা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, ব্যাপক টিকাদান কর্মসূচির মাধ্যমে দ্রুত হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.