ইরানের দুর্গম পাহাড়ি এলাকা থেকে এফ-১৫ যুদ্ধবিমানের পাইলটকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রবিবার (৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই কথা জানান।
ইরানে গত শুক্রবার ভূপাতিত করা মার্কিন যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। সেই বিমানে থাকা দুজনের মধ্যে একজনকে সেদিনই উদ্ধার করার কথা জানায় যুক্তরাষ্ট্র।
ট্রাম্প আরেকজনকে উদ্ধারের কথা জানিয়ে ট্রুথ সোশ্যালে জানিয়েছিলেন, ‘‘আমরা তাকে পেয়েছি!’ ট্রাম্প দাবি করেছিলেন, উদ্ধার হওয়া কর্নেল পদমর্যাদার ওই কর্মকর্তা ব্যক্তি ‘নিরাপদ ও সুস্থ’ আছেন। তিনি আহত হয়েছেন, কিন্তু ঠিক হয়ে যাবে।’’
আবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানালেন, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানের বর্ণনা দিয়ে ট্রাম্প বলেন, ‘ইরানি সামরিক বাহিনী বিপুলসংখ্যক সদস্য নিয়ে হন্যে হয়ে তাকে খুঁজছিল এবং প্রায় ধরে ফেলার কাছাকাছি চলে গিয়েছিল।’
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘মানুষ এবং সরঞ্জাম—উভয় দিক থেকেই ব্যাপক ঝুঁকির কারণে এ ধরনের দুঃসাহসিক অভিযান সাধারণত চালানো হয় না। এটি সচরাচর ঘটে না বললেই চলে! প্রথম দফার পর দ্বিতীয় দফায় এই অভিযান চালানো হয়। আমরা দিনের আলোতেই ওই পাইলটকে উদ্ধার করেছি, যা বেশ অস্বাভাবিক ছিল। উদ্ধারকারী দলটিকে প্রায় সাত ঘণ্টা ইরানের আকাশসীমায় অবস্থান করতে হয়েছিল।”
সূত্র: আল–জাজিরা


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









