পিরোজপুরে হাম রোগের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রোববার (৫ এপ্রিল) সকালে পিরোজপুর জেলা হাসপাতালে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ মাস বয়সী শিশুদের টিকা প্রদান করা হবে।
পিরোজপুরের সিভিল সার্জন মো. মতিউর রহমান বলেন, “এ কর্মসূচির আওতায় আমরা জেলার ৯ থেকে ১৫ মাস বয়সী ৬০ হাজার শিশুর মধ্যে এ টিকা প্রদান করব। পর্যায়ক্রমে সব শিশুর মাঝে এ টিকা দেওয়া হবে। তবে আমাদের পিরোজপুরে হাম রোগের তেমন কোনো প্রাদুর্ভাব নেই। গতকাল দুইজন শিশু আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তারা আমাদের পর্যবেক্ষণে রয়েছে।”
এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক মো. আলমগীর হোসেন, সিভিল সার্জন মো. মতিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলাউদ্দিন ভূঁইয়া জনি এবং পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস. এম. রেজাউল ইসলাম শামীম।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









