জাতীয় সংসদে কারিগড়ি বিভ্রাটের কারণে আবারও মাইক নষ্ট হওয়ায় অধিবেশন ৪০ মিনিট মুলতবি করা হয়েছে।
রবিবার (৫ এপ্রিল) বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ মুলতবি ঘোষণা করেন। এ সময় তিনি অধিবেশনে সভাপতিত্ব করেন।
স্পিকার বলেন, আবারও স্পিকারের মাইক কাজ করছে না। এই কারণে ৪০ মিনিটের জন্য অধিবেশন মুলতবি করা হলো। প্রথম ২০ মিনিট নামাজের জন্য এবং পরবর্তী ২০ মিনিট মাইকের জন্য মুলতবি।
এর আগে গত ১২ মার্চ জাতীয় সংসদের উদ্বোধনী দিনে সংসদের সাউন্ড সিস্টেমে বিপত্তি ঘটে। যার ফলে দীর্ঘ সময় সংসদের অধিবেশন বন্ধ রাখা হয়। পরে বিকল্প সাউন্ড সিস্টেমে সংসদের অধিবেশন চালিয়ে নেওয়া হলেও এখনও সাউন্ড সিস্টেমে সমস্যা রয়ে গেছে।
সাউন্ড সিস্টেমে সমস্যার বিষয়টি নাশকতা কি-না তা তদন্তের জন্য সংসদের সার্জেন্ট এ্যাট আর্মসকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









