রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

কোহলি-ক্যালিসদের ক্লাবে সামির রিজভি

প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পিএম

আপডেট: ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পিএম

কোহলি-ক্যালিসদের ক্লাবে সামির রিজভি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে সপ্তম খেলোয়াড় হিসেবে টানা তিন ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়ে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন দিল্লি ক্যাপিটালসের উদীয়মান ব্যাটার সামির রিজভি।

সবার আগে এই কীর্তি গড়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার জ্যাক ক্যালিস। ২০১০ সালের আইপিএলে টানা তিন ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন তিনি। এরপর সেই তালিকায় ক্যালিসের সঙ্গী হন বিরেন্দার শেওয়াগ, অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি, জশ বাটলার ও ঋুতুরাজ গায়কোয়ার্ড।

গতকাল এই তালিকায় নতুন ক্রিকেটার হিসেবে জায়গা করে নেন সামির রিজভি। ২০২৫ সালের আইপিএলে পাঞ্জাব কিংসের বিপক্ষে দিল্লির শেষ ম্যাচে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছিলেন তিনি।

এবার আইপিএলে দিল্লির প্রথম দুই ম্যাচে লাক্ষ্মৌ সুপার জায়ান্টস ও মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষেও ম্যাচ সেরা হন এই ডান-হাতি ব্যাটার।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.