শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

রোগের যন্ত্রনা সহ্য করতে না পেরে পার্বতীপুরে গৃহবধুর আত্মহত্যা

প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পিএম

আপডেট: ০৬ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পিএম

রোগের যন্ত্রনা সহ্য করতে না পেরে পার্বতীপুরে গৃহবধুর আত্মহত্যা

পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ছোট হরিপুর নয়াপাড়া গ্রামের দিন মজুর মোঃ শুকুর আলীর স্ত্রী  তহুরা বেগম(৫৬) দীর্ঘ রোগভোগের যন্ত্রনা সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। 

গতকাল রবিবার (৫ এপ্রিল) দুপুরে সকলের অজান্তে নিজ বাসগৃহের বাঁশের আড়া’য় লাইলনের রশির ফাঁসে ঝুলে আত্মহত্যা করেন। তার মৃত্যুতে পুলিশ বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা করেছে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, মৃত তহুরা বেগম দীর্ঘ যাবৎ ডায়াবেটিস ও কিডনী রোগে ভুগছিলেন। তার দিনমজুর স্বামী ও ২ ছেলের যৎ সামান্য আয়ে ভরণপোষণ ও চিকিৎসার ব্যয় নির্বাহ করা সম্ভব হচ্ছিল না। এতে রোগ যন্ত্রনা সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেঁচে নেয় বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছেন। 

পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.