সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

জামালপুরে তেল না পেয়ে সড়ক অবরোধ

প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ০৬:২৫ পিএম

আপডেট: ০৬ এপ্রিল ২০২৬, ০৬:২৫ পিএম

জামালপুরে তেল না পেয়ে সড়ক অবরোধ

জামালপুরে ফিলিং স্টেশন থেকে তেল পাওয়ার গুজব ফেসবুকে ছড়িয়ে পড়লে দীর্ঘ সময় অপেক্ষা করেও জ্বালানি তেল না পেয়ে দুই ঘন্টা সড়ক অবরোধ করে রাখে মোটরসাইকেল চালকরা। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

সোমবার (২৮ মার্চ) সকালে ইসলামপুরের মেসার্স ঝর্ণা ফিলিং স্টেশনের সামনে দেওয়ানগঞ্জ-জামালপুর আঞ্চলিক সড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ করে রাখে বাইকাররা। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে বুঝিয়ে সড়কটি থেকে তাদের সরিয়ে দেয়।

এসময় স্থানীয়রা জানান, ওই ফিলিং স্টেশন জ্বালানি তেল দেবে এমন খবর ছড়িয়ে পরে ফেসবুকে। পরে  সকাল থেকেই শতাধিক মোটরসাইকেল চালক তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন। তবে দীর্ঘ সময় পার হলেও পাম্প বন্ধ থাকায় কোনো তেল সরবরাহ করা হয়নি। এতে ক্ষোভে ফেটে পড়েন অপেক্ষমাণ চালকরা। একপর্যায়ে তারা সড়কে নেমে অবরোধ সৃষ্টি করেন।

অবরোধের কারণে গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছে।

পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অবরোধ তুলে দেওয়া হয়। এর পর ধীরে ধীরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ফেসবুক পোস্ট থেকেই এমন ভুল বোঝাবুঝি হয়েছে। খবর পেয়েই সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরবর্তীতে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানায় ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাইয়ুম গাজী।
 

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.