মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

বীরগঞ্জে গৃহবধূর মৃত্যু,স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ

প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ এএম

আপডেট: ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ এএম

বীরগঞ্জে গৃহবধূর মৃত্যু,স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলার ১১নং মরিচা ইউনিয়নের নাগরী সাগরী গ্রামে নাছিমা নামে এক নারীর মৃত্যুর ঘটনায় তার স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে।

নিহতের পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহের জেরে নাছিমার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছিল। তারা অভিযোগ করেন, এই নির্যাতনের একপর্যায়ে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। ঘটনার পরপরই স্বজনরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। 

বীরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ঘটনাটি স্থানীয় এলাকাজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগের জন্ম দিয়েছে।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.