বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

শরণখোলায় স্কুলছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬, ১২:৫৭ পিএম

আপডেট: ০৭ এপ্রিল ২০২৬, ১২:৫৭ পিএম

শরণখোলায় স্কুলছাত্রীর আত্মহত্যা

শরণখোলায় অষ্টম শ্রেণি পড়ুয়া ছাত্রী দীপ্তি শিকদার বিষপান করে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার (৬ এপ্রিল) রাতে উপজেলার আমড়াগাছিয়া গ্রামে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠিয়েছে। 

শরণখোলা থানার এস আই আব্দুল আজিজ জানান, প্রেমের ঘটনা জানাজানি হওয়ায় ঐ কিশোরী ভয়ে ঘরে থাকা কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়ে। স্বজনরা দ্রুত তাকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

দীপ্তি শিকদার ওই গ্রামের রবীন শিকদারের মেয়ে ও আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। 

এব্যাপারে শরণখোলা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শামিনুল হক জানিয়েছেন। 

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.