মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

বকেয়া পাওনার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬, ০৩:০১ পিএম

আপডেট: ০৭ এপ্রিল ২০২৬, ০৩:০১ পিএম

বকেয়া পাওনার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। বকেয়া পাওনার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন নাসা গ্রুপের শ্রমিকরা।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে কুমিল্লা ইপিজেডে আন্দোলনে নামে শ্রমিকরা।  পরে তারা মহাসড়ক অবরোধ করেন।

শ্রমিকরা জানান, গত ২০ মাস ধরে বকেয়া পাওনা পরিশোধের দাবি জানানো হচ্ছে। তবুও নাসা কর্তৃপক্ষ তা এখন পর্যন্ত পরিশোধ করেনি। এতে অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে। তারা দ্রুত বকেয়া পরিশোধে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন।

মহাসড়ক অবরোধের খবর পেয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে যায় হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশের সদস্যরা।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মো. সিরাজুল মোস্তফা জানান, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছেন। তিনি বলেন, ‘আমরা যান চলাচল স্বাভাবিক করার জন্য শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে কথা বলছি।
 

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.