মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

সৈয়দপুরে হতদরিদ্রদের মাঝে টিউবওয়েল বিতরণ

প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পিএম

আপডেট: ০৭ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পিএম

সৈয়দপুরে হতদরিদ্রদের মাঝে টিউবওয়েল বিতরণ

নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করার লক্ষ্যে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (০৭ এপ্রিল) সৈয়দপুরে দোস্ত এইড ব্রাঞ্চ অফিস প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ওই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা। তিনি তার বক্তব্যে বলেন, নিরাপদ পানির অভাব এখনো অনেক এলাকার মানুষের জন্য একটি বড় সমস্যা। এ ধরনের মানবিক উদ্যোগ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দোস্ত এইডের সৈয়দপুর ব্রাঞ্চ ইনচার্জ আব্দুল জব্বারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরিয়ম চক্ষু হাসপাতালের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) জাকির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনটির ভলেন্টিয়ার আলমগীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগের আওতায় সৈয়দপুর উপজেলায় মোট ৫০টি টিউবওয়েল স্থাপন করা হবে। প্রতিটি টিউবওয়েল স্থাপনের পাশাপাশি উন্নতমানের ও সুদৃশ্য প্লাটফর্ম নির্মাণ করে দেওয়া হবে, যাতে ব্যবহারকারীরা স্বাস্থ্যসম্মতভাবে পানি সংগ্রহ করতে পারেন।

এ উদ্যোগের মাধ্যমে এলাকার দরিদ্র জনগোষ্ঠী বিশুদ্ধ পানির সুবিধা পাবে এবং পানিবাহিত বিভিন্ন রোগ থেকে সুরক্ষা পাবে বলে আশা করা হচ্ছে। স্থানীয়দের মতে, এ ধরনের কার্যক্রম দীর্ঘমেয়াদে জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.