মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ফরিদপুরে নতুন করে হামে আক্রান্ত ২৮

প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬, ০৫:০৮ পিএম

আপডেট: ০৭ এপ্রিল ২০২৬, ০৫:০৮ পিএম

ফরিদপুরে নতুন করে হামে আক্রান্ত ২৮

ফরিদপুর জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫২ জনে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো এক ইমেইল বার্তায় এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এ সময়ে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও চলতি বছরে এখন পর্যন্ত হাম আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

প্রাপ্ত তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে বোয়ালমারী উপজেলায় ১০ জন। এছাড়া মধুখালী উপজেলায় ২ জন, ফরিদপুর জেনারেল হাসপাতালে ২ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। অন্য উপজেলাগুলোতে নতুন করে কোনো রোগী শনাক্ত হয়নি।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ ৭৫ জন রোগী শনাক্ত হয়েছে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। 

এছাড়া ফরিদপুর জেনারেল হাসপাতালে ৩৪ জন, ফরিদপুর সদর উপজেলায় ৫ জন এবং চরভদ্রাসন উপজেলায় ২ জন আক্রান্ত হয়েছেন।

হাসপাতালভিত্তিক তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেনারেল হাসপাতালে ২ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে দুই হাসপাতাল মিলিয়ে মোট ৪২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ সময়ে ৭ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত রয়েছে। পাশাপাশি উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

অসীম/ফরিদপুর/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.