মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

বানিয়াচংয়ে হাওর থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ পিএম

আপডেট: ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ পিএম

বানিয়াচংয়ে হাওর থেকে যুবকের মরদেহ উদ্ধার

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পাড়াগাঁও হাওর থেকে সজলু মিয়া (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত সজলু মিয়া উপজেলার তাতারী মহল্লার নূর হোসেনের ছেলে। তিনি বড় বান্দ এলাকায় বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হাওরে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সোমবার সকাল ৯টায় মাছ আহরণ করতে গিয়ে আর বাড়ি ফেরেননি। স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার সকালে খবর পান হাওরে তার মৃতদেহ ভেসে উঠে।

এ বিষয়ে বানিয়াচং থানার পুলিশ জানায়, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

পাবেল/হবিগঞ্জ/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.