মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

‘ইরানের জন্য উৎসর্গ হতে তৈরি আমরা’

প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬, ০৫:০১ পিএম

আপডেট: ০৭ এপ্রিল ২০২৬, ০৫:০১ পিএম

‘ইরানের জন্য উৎসর্গ হতে তৈরি আমরা’

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার মুখে দাঁড়িয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় এ পর্যন্ত ১ কোটি ৪০ লাখের বেশি সাহসী ইরানি দেশরক্ষায় নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত।

মঙ্গলবার (৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই বার্তা দেন।

ইরানের প্রেসিডেন্ট বলেন, তিনিও ইরানের জন্য তার জীবন উৎসর্গ করেছেন, ভবিষ্যতেও করে যাবেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। এ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দেশটির বেশ কয়েকজন উচ্চপর্যায়ের বেসামরিক-সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন।

সূত্র: আল-জাজিরা

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.