বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

রাজশাহীতে হামের উপসর্গে আরও  ৩ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৩

প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ০২:৫১ পিএম

আপডেট: ০৮ এপ্রিল ২০২৬, ০২:৫১ পিএম

রাজশাহীতে হামের উপসর্গে আরও  ৩ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ২৩ শিশু এই উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) রাজশাহী মেডিকেল হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শঙ্কর কে. বিশ্বাস মিডিয়া সেলের মাধ্যমে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। ডা. শঙ্কর কে. বিশ্বাস জানান, গত ২৪ ঘণ্টায় হামের সন্দেহভাজন (সাসপেক্টেড) উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ২৩ জন। একই সময়ে সুস্থ হয়ে ছাড়পত্র (ডিসচার্জ) পেয়েছে ১০ জন রোগী। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যুবরণ করেছে।

তিনি আরও জানান, বর্তমানে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে ১৩৩ জন। এখন পর্যন্ত এই উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে মোট ভর্তি হয়েছে ৪৫২ জন রোগী। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মোট ৪৬ জনের মৃত্যু হয়েছে।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.