বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

সৈয়দপুরে স্কাউট দিবসে শোভাযাত্রা, আলোচনা ও পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ০২:৫৫ পিএম

আপডেট: ০৮ এপ্রিল ২০২৬, ০২:৫৫ পিএম

সৈয়দপুরে স্কাউট দিবসে শোভাযাত্রা, আলোচনা ও পরিচ্ছন্নতা অভিযান

‘নতুন দিনের অঙ্গীকার, স্কাউট হোক সবার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে উদযাপিত হলো স্কাউট দিবস। বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে শুরু হওয়া দিনব্যাপী ওই কর্মসূচিতে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক স্কাউট ও কাব সদস্যরা।

দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা এবং পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান। সকালে শোভাযাত্রার মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা স্কাউটের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা। তিনি তার বক্তব্যে বলেন, একজন স্কাউটের প্রথম দায়িত্ব নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা, এরপর সমাজে ইতিবাচক পরিবর্তন আনা। তিনি স্কাউটিংয়ের নৈতিকতা, শৃঙ্খলা ও সেবামূলক চেতনার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. রেজাউল করিম, সহ-কমিশনার মো. মোস্তাফিজুর রহমান, কাশিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লানচু চৌধুরী, শিক্ষক রওশন আরা, আজিজুল বারী বসুনিয়া, স্কাউট লিডার মো. শাকিল, কাব লিডার হোমায়রা বেগম এবং কোষাধ্যক্ষ ওমর ফারুক প্রমুখ।
দিবসের অন্যতম আকর্ষণ ছিল পরিচ্ছন্নতা অভিযান। এতে অংশ নিয়ে স্কাউট ও কাব সদস্যরা উপজেলা পরিষদ চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন করে “ভালো কাজের” বাস্তব উদাহরণ স্থাপন করে।

স্কাউট দিবসের এই আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মের মাঝে সেবামূলক মানসিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.