বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

শরীয়তপুরে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ পিএম

আপডেট: ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ পিএম

শরীয়তপুরে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

শরীয়তপুরে পোকাযুক্ত ও নিম্নমানের গুড়সহ বিভিন্ন অনিরাপদ খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে শরীয়তপুর জেলার বিশুদ্ধ খাদ্য আদালত (সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১) -এর বিচারক লাভলী শীলের সভাপতিত্বে এ রায় ঘোষণা করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি সদর উপজেলার চৌরঙ্গী মোড় সংলগ্ন ‘আল আকসা সুপার মার্কেট’-এর মালিক মো. মোক্তার হোসেন সবুজ।

মামলার বিবরণে জানা যায়, পবিত্র রমজান উপলক্ষে চলতি বছরের মার্চ মাসে পরিচালিত বিশেষ মনিটরিং অভিযানে প্রতিষ্ঠানটিতে নকল বিএসটিআই লেবেলযুক্ত মশলা, লেবেলবিহীন খাদ্যপণ্য এবং যথাযথ মোড়ক ও লেবেল ছাড়া গুড় বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করতে দেখা যায়। বিশেষ করে উদ্ধারকৃত গুড়ে অসংখ্য পোকা থাকায় তা মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

এ ঘটনায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, শরীয়তপুর জেলা কার্যালয় প্রতিষ্ঠানটির মালিকের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর ২৩, ৩২(খ), ৩২(গ) ও ৩৩ ধারায় মামলা দায়ের করে। পরবর্তীতে সামারি ট্রায়ালের মাধ্যমে আদালত তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য্য জানান, জেলায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিশুদ্ধ খাদ্য আদালত ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে।

তিনি বলেন, “এ ধরনের রায়ের মাধ্যমে ব্যবসায়ীরা আরও সচেতন হবে এবং ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

 

বরকত/শরীয়তপুর/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.