বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

পাংশায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম

প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ পিএম

আপডেট: ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ পিএম

পাংশায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম

রাজবাড়ীর পাংশায় জমির আইল কাটাকে কেন্দ্র করে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ সময় আরও দুইজন আহত হন।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত সাড়ে ৮টায় উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের পাটিকাবাড়ী মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— ওই এলাকার মৃত সিরাজ সরদারের ছেলে আবু তালেব সরদার (৫০), হাসান আলী (৩৫), আবু তালেব সরদারের ছোট ছেলে শরিফুল ইসলাম (১৪), আব্দুল মালেক সরদার (৪৩) ও তার মেয়ে মেঘলা আক্তার (১৩)। বর্তমানে তারা পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, একই এলাকার আমজাদ সরদার (৫৭), তার ছেলে মামুন সরদার (৩৫), আফসার সরদার (৬২), তার ছেলে ইয়াছিন সরদার (৪০), মৃত মেহের সরদারের ছেলে আনসার সরদার (৬৫) ও আলাই সরদার (৫০)-এর সঙ্গে ভুক্তভোগী পরিবারের দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। সোমবার (৬ এপ্রিল) আমজাদ সরদার আবু তালেব সরদারের জমির আইল কেটে দেন। এ নিয়ে প্রতিবাদ করলে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবু তালেব সরদারের বাড়িতে হামলা চালায় এবং তাকে ও তার পরিবারের সদস্যদের এলোপাথাড়িভাবে কুপিয়ে গুরুতর জখম করে।

পরে স্থানীয় ও পরিবারের অন্যান্য সদস্যদের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় তাদের পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার পাংশা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছে।

হাসপাতালে চিকিৎসাধীন আবু তালেব সরদার জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল এবং তার জমি দখলের চেষ্টা করছিল। এমনকি তাদের বিরুদ্ধে পূর্বে ফসল নষ্ট করার অভিযোগও রয়েছে। সবশেষ জমির আইল কাটার প্রতিবাদ করায় তার পরিবারের ওপর এ হামলা চালানো হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন।

এ বিষয়ে জানতে অভিযুক্তদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। বাড়িতে থাকা নারী সদস্যরাও কথা বলতে রাজি হননি।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.