ঝিনাইদহের মহেশপুরে প্রেমিককে মারধর করে প্রেমিকাকে ধর্ষণ মামলার পলাতক আরেক আসামি নয়নকে আটক করেছে পুলিশ।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে জীবন নগর উপজেলার বাকা গ্রামে নানা বাড়ী থেকে আটক করা হয় নয়নকে। আটককৃত নয়ন উপজেলার কাজিরবের ইউপির বাগদির আইট গ্রামের দিনু মিয়ার ছেলে । নয়ন ধর্ষন মামলার ২ নম্বর আসামি।
জানা যায়, গত (২৬ মার্চ) উপজেলার কাজিরবেড় ইউনিয়নের বাগদিয়ার আইট গ্রামের দশম শ্রেণীর পড়ুয়া এক স্কুলছাত্রী ঘটনার দিন রাতে বাড়ির পাশের রাস্তার উপর প্রেমিকের সাথে দেখা করতে গেলে আসামিরা প্রেমিককে মারধর করে তাড়িয়ে দিয়ে, স্কুলছাত্রীর মুখ চেঁপে ধরে পাশ্ববর্তী ঘাসখেতের ভিতরে নিয়ে পালাক্রমে ধর্ষণ এবং ধর্ষণের ঘটনা মোবাইলে ভিডিও ধারণ করেন।
পরের দিন ভুক্তভোগীর ফুফু ফাতেমা খাতুন বাদী হয়ে ৪ জনকে আসামি করে মহেশপুর থানায় একটি ধর্ষণ মামলা করেন। সেদিন রাতেই পুলিশ অভিযান চালিয়ে ওই গ্রামের হাফিজুর রহমানের ছেলে প্রধান অভিযুক্ত হযরত আলীকে গ্রেপ্তার করে। মামলার বাকি আসামীরা হলেন, বাগদিয়ার আইট গ্রামের তরিকুল ইসলামের ছেলে শাওন, ওই গ্রামের দিনু মিয়ার ছেলে নয়ন ও ফরিদ মিয়ার ছেলে আমিন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ধর্ষণের ঘটনায় মামলা হওয়ার পরপরই রাতে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত হযরত আলীকে আটক করেছি। বাকি আসামীদের আটকের চেষ্টা অব্যাহত থাকে। গোপন সংবাদের ভিক্তিত্বে জানতে পারি নয়ন তার নানা বাড়ীতে পালিয়ে রয়েছে। জীবননগর থানা পুলিশের সহায়তায় সেখান থেকে আজ (বুধবার) দুপুরে নয়নকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, বাকি আসামিদেও আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









